Tuesday, October 14, 2014

কাক পটল / কাক-পটল / কাকপটল _ Trichosanthes costata _ Synonyms: Gymnopetalum chinense

বাংলা নাম:  কাক পটল
S.name: Trichosanthes costata Synonyms: Gymnopetalum chinense

এই গাছটির সাথে তেলাকুচার অনেক মিল রয়েছে। প্রথম দর্শনে একে তেলাকুচাই মনে হয়, কিন্তু এর ফল দেখলেই  পার্থক্য ধরা যায়। এই গাছটির নাম- কাক পটল। বৈজ্ঞানিক নামটা ভুলেই যাচ্ছিলাম। হঠাৎ করে Botany.Bd- তে একটি পোস্ট থেকে বৈজ্ঞানিক নামটা  জেনে নিলাম।
কাক পটলের সাথে ঝিঙ্গার কিছুটা মিল রয়েছে। কাক পটল পাকলে টকটকে লাল হয়ে যায়।



তথ্যসূত্র : Botany.Bd / টি.বি
ছবি: নেট






Urena lobata / বনওকরা / বন ওকরা / বৌ ঠুরানী / ঘামেলা / গামেলা / আটলেরা / নাগেজি / জংলী খাগড়া / জংলি খাগড়া / বনওকড় / বন ওকড়া


বনওকরা
Preferred Scientific Name:Urena lobata

Other Scientific Names: Urena americana L. f.,Urena grandiflora DC,Urena heterophylla Presl,Urena lobata var. americana (L. f.) Gürke,Urena lobata var. trilobata (Vell.) Gürke,Urena reticulata Cav.,Urena sinuata SW. non L.,Urena tomentosa Wall. non Blume,Urena trilobata Vell.,Urena viminea Cav.

অন্যান্য বাংলা নাম: বনওকরা, বৌ ঠুরানী, ঘামেলা / গামেলা, আটলেরা, নাগেজি,জংলী খাগড়া
ফল ও ফুল



পাতা ফুলসহ গাছ




Abutilon / পেটারী / পেটারি / জয়া / নানিয়াপাট


Abutilon /  পেটারী / পেটারি / জয়া / নানিয়াপাট

ইন্ডিয়াতে Abutilon-এর 5টি প্রজাতি জন্মে, যেমন- Abutilon indicum, Abutilon hirtum, Abutilon theophrasti, Abutilon glaucoma, and
Abutilon asiatecum. বাংলাদেশে Abutilon-এর 2 টি প্রজাতির কথা জেনেছি, যথা-
১) Abutilon theophrasti -এর অন্যান্য নাম হলো- জয়া, নানিয়াপাট, ভ্যালভেট লিফ ইত্যাদি।
২) Abutilon indicum-এর অন্যান্য নাম- ঝামিন, পেটারী ইত্যাদি।
 গাছ দুটোর তুলনামূলক আলোচনা  কেউ জানালে ভাল হত। জানলে মন্তব্য করুন।



Sunday, October 12, 2014

Leucaena leucocephala / ইপিল ইপিল / সুবাবুল



ইপিল-ইপিল গাছ
Leucaena leucocephala


Leucaena leucocephala.jpg
(ইপিল ইপিলের পাতা, কলি এবং ফুলসহ একটি শাখা)
ইপিল ইপিল মূলত আমেরিকার প্রজাতি। তবে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এটি অত্যন্ত সফলতার সাথে জন্মে, এছাড়া এর ব্যব্যবহারও বহুমুখী, এসব কারণে একে অনেক সময় 'মিরাকল ট্রি' বলা হয়। এটি মাঝারী আকারের দ্রুতবর্ধনশীল গাছ, এটি পত্রমোচী স্বভাবের। গ্রীষ্মের শুরুতে নতুন পাতার সাথে ফুল ফোটে শরৎ পর্যন্ত। ডালের আগায় এবং পাতার কক্ষে লজ্জাবতীর মত পুষ্পমঞ্জরিতে ফুল হয়, তবে এর বর্ণ সাদা। ফুল থেকে  সবুজ বর্ণের পড (ফল) সৃষ্টি হয়। বয়স বাড়ার সাথে সাথে ফল গাঢ় বাদামী/ খয়েরী হয়ে যায়। ফলে 15-20 টি বীজ হয়। বীজে চাষ হয়।
(বয়স্ক ফল)

(ইপিল ইপিলের বীজ)

ব্যবহার:
১) এর পাতা পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
২) জ্বালানী হিসেবে এই গাছের ব্যবহার আছে।
৩) ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাউস ইত্যাদি দেশে কচি ফল মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
৪) সবুজ তৈরিতে এ গাছ ব্যবহৃত হয়।

তথ্যসূত্র : Botany.Bd
ছবি: নেট থেকে নেয়া।










Grewia nervosa_ দাতই / রসু গোটা / পটকা ফুল / আসর / পেসুন্দি / পিচুন্টি / ফাট্টাসি

 দাতই / পটকা ফুল

বৈজ্ঞানিক নাম- Grewia nervosa 

Synonyms:

Microcos paniculata

Fallopia nervosa Lour.
Grewia microcos L.
Grewia nervosa (Lour.) Panigrahi
Microcos nervosa (Lour.) S. Y. Hu
Family: Tiliaceae
Duration: Prennial
Growth Habit: Large Shrub/ Small Tree

(দাতই পুষ্পমঞ্জরি, ছবি- আমার ফটোগ্রাফি)
অন্যান্য আঞ্চলিক নামরসু গোটা  পিছন্দিআসারছিটকারি গোটা ফুলফট্টাশহিন্দী ভাষায় শিরল, গারো ভাষায় বোল-সুব্রেত



সারা বাংলাদেশেই বন এলাকায় এ গাছ দেখা যায় এটি মাঝারি আকারের বৃক্ষ জাতীয় উদ্ভিদফুল ছোট, সাদা রংয়ের, হালকা সুগন্ধযুক্তফলও ছোট। ফলের বোঁটা একটু লম্বাপাকা ফলের রং কালোপাকা ফল খাওয়া যায়। গ্রামাঞ্চলে বাশ দিয়ে একধরণের খেলনা বন্দুক তৈরি করা হয়, এ বন্দুকের গুলি হিসেবে দাতইয়ের কাচা ফল ব্যবহৃত হয়।
(বাশ দিয়ে তৈরি খেলনা বন্দুক এবং দাতই ফল বা রসু গোটা, ছবি-নেট থেকে সংগৃহীত)


দাতই বা পটকা গাছের পাতায় Isorhamnetin, Kaempferol, Quercetin নামক রাসায়নিক দ্রব্যাদি পাওয়া যায়ডাঁটার বাকলে N-Methyl-6β-(deca-l′,3′,5′-trienyl)-3β-methoxy-2β-methylpiperidine ইত্যাদি বিশেষ ধরনের এলকালয়েড থাকে, যা কীটনাশকে ব্যবহার হয়এই গাছের পাতার রস বদহজম, একজিমা এবং টাইফয়েডের জ্বরে ব্যবহার হয়
তথ্যসূত্র : Botany.bd, উইকিপিডিয়া










Pereskia bleo _ পত্রময় ক্যাকটাস / Wax Rose/ মোম গোলাপ/ রোজ ক্যাকটাস/ লিফ ক্যাকটাস / লিফি ক্যাকটাস /পেরেস্কিয়া ব্লিও


রোজ ক্যাকটাস
Pereskia bleo

Synonyms

  • Pereskia corrugata
  • Pereskia cruenta
  • Pereskia panamensis
  • Rhodocactus bleo
  • Rhodocactus corrugatus

---------------------------------------
ক্যাকটাস সাধারণত পত্রহীন হয়ে থাকে, তবে কণ্টাকীর্ণ এ গাছের পাতা দেখে বোঝাই যায় না যে এটি ক্যাকটাস! ক্যাকটাসের ফুলগুলো রূপসীই হয়, তবে এ ক্যাকটাসের ফুলের রূপমাধুরী ঢেড় বেশিই। অনিন্দ্য সুন্দর রূপমাধুরীর জন্যেই একে বলা হয় ‘গোলাপ-ক্যাকটাস’। আপনার বাগানে অভিজাত এ ফুলের স্থান দিয়ে বাগান সমৃদ্ধ করতে পারেন।

'পত্রময় ক্যাকটাস' -এর রূপমাধুরী
---------------------------------------
ক্যাকটাস সাধারণত পত্রহীন হয়ে থাকে, তবে  কণ্টাকীর্ণ এ গাছের পাতা দেখে বোঝাই যায় না যে এটি ক্যাকটাস!  ক্যাকটাসের ফুলগুলো  রূপসীই হয়, তবে এ ক্যাকটাসের ফুলের রূপমাধুরী ঢেড় বেশিই। অনিন্দ্য সুন্দর রূপমাধুরীর জন্যেই  একে বলা হয় ‘গোলাপ-ক্যাকটাস’। আপনার বাগানে অভিজাত এ ফুলের স্থান দিয়ে বাগান সমৃদ্ধ করতে পারেন।
______________________
বৈজ্ঞানিক নাম- পেরেস্কিয়া ব্লিও  (গ্রোত্র-ক্যাকটেসি)
ছবি লোকেশন- শ্রেষ্ঠ নার্সারী, বাইপাস রোড, পাবনা।
তারিখ-১৩-০৯-২০১৪
রোজ ক্যাকটাস

(তথ্য এবং ছবি- Botany.bd / রাশেদ কারামী )

Zebrina pendula _ জেব্রিনা / পাতাবাহার / লতা বাহার

বৈজ্ঞানিক নাম: Zebrina pendula
জেব্রিনা / পাতাবাহার / লতা বাহার
অনেকের বাসায় এই গাছ দেখা যায়। এর সুনির্দিষ্ট বাংলা নাম জানা নাই।

অনেকের বাসায় জেব্রিনা গাছ দেখা যায়। এর বাংলা নাম জানা নাই।
বৈজ্ঞানিক নাম: Zebrina pendula(জেব্রিনা / পাতাবাহার / লতা বাহার)
তথ্যসূত্র : Botany.Bd